How ICT Hub Empowers Businesses with Modern Tech
Services designed around your lifestyle & goals
ব্যবসা যখন বড় হতে শুরু করে, তখন সমস্যাও চুপচাপ বড় হতে থাকে। শুরুর দিকে সবকিছু সহজ লাগে। অর্ডার এক্সেলে রাখা যায়। স্টক খাতায় লিখে ম্যানেজ করা যায়। কাস্টমারের নম্বর হোয়াটসঅ্যাপে সেভ থাকে। হিসাব আলাদা সফটওয়্যারে করা হয়।
কিন্তু ব্যবসা যখন একটু বড় হয়, তখন এই আলাদা আলাদা সিস্টেমই ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়।
- ● স্টক মিলছে না।
- ● একই অর্ডার দুইবার এন্ট্রি হচ্ছে।
- ● রিপোর্ট বানাতে দুই দিন সময় লাগছে।
- ● ক্যাশফ্লো পরিষ্কার বোঝা যাচ্ছে না।
- ● এই জায়গাতেই ERP দরকার হয়।

ERP আসলে কী?
ERP এর পূর্ণরূপ Enterprise Resource Planning। সহজ ভাষায় বললে, ERP হলো এমন একটি সফটওয়্যার সিস্টেম যেখানে আপনার ব্যবসার সব গুরুত্বপূর্ণ কাজ এক জায়গায় যুক্ত থাকে। মানে—
- ● সেলস
- ● ইনভেন্টরি
- ● একাউন্টস
- ● কাস্টমার ডাটা
- ● রিপোর্ট
ছোট একটা বাস্তব উদাহরণ
ধরুন, আপনার একটি গার্মেন্টস শোরুম আছে। একজন কাস্টমার একটি শার্ট কিনলো। ম্যানুয়াল সিস্টেমে কী হয়?
- ● সেলস আলাদা লেখা হয়
- ● স্টক আলাদা কমানো হয়
- ● একাউন্টসে আলাদা এন্ট্রি হয়
- ● কাস্টমার ডাটা
- ● কাস্টমারের তথ্য হয়তো কোথাও লেখা হয় না
- ● স্টক অটোমেটিক কমে যায়
- ● একাউন্টসে সেলস রেকর্ড হয়
- ● কাস্টমারের ইতিহাস আপডেট হয়
- ● রিপোর্ট সাথে সাথে আপডেট হয়
কেন ছোট ও মাঝারি ব্যবসার জন্য ERP বেশি জরুরি?
অনেকে মনে করেন ERP শুধু বড় কোম্পানির জন্য। এটা ভুল ধারণা। বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসাগুলোরই ERP বেশি দরকার। কারণ—
- ● লোকবল কম
- ● ভুলের খরচ বেশি
- ● মালিক নিজেই সব দেখেন
- ● ব্যবসা দ্রুত বাড়ে কিন্তু সিস্টেম বাড়ে না
ERP থাকলে কী লাভ?
- ● অপারেশনাল ভুল কমে
- ● সময় বাঁচে
- ● স্টক পরিষ্কার বোঝা যায়
- ● ক্যাশফ্লো দেখা সহজ হয়
- ● রিপোর্ট মিনিটেই পাওয়া যায়
- ● ব্যবসা স্কেল করা সহজ হয়
কখন বুঝবেন ERP দরকার?
নিজেকে এই প্রশ্নগুলো করুন—
- ● স্টক মিলাতে সমস্যা হচ্ছে?
- ● রিপোর্ট বানাতে অনেক সময় লাগছে?
- ● বিক্রি বাড়ছে কিন্তু লাভ পরিষ্কার বোঝা যাচ্ছে না?
- ● একই কাজ বারবার করতে হচ্ছে?
- ● মনে হচ্ছে ব্যবসা আপনাকে চালাচ্ছে, আপনি ব্যবসাকে না?
শেষ কথা
ERP কোনো জাদু না। কিন্তু এটা এমন একটা ভিত্তি তৈরি করে, যার ওপর ব্যবসা শক্তভাবে দাঁড়াতে পারে। যত আগে সঠিকভাবে ERP ইমপ্লিমেন্ট করবেন, তত কম ভুল হবে, তত দ্রুত গ্রোথ হবে।
আপনি কি ERP এর জন্য প্রস্তুত?
আপনার ব্যবসা ERP নেওয়ার জন্য প্রস্তুত কিনা জানেন?
আমরা একটি ফ্রি ERP Readiness Checklist তৈরি করেছি।
এখনই যোগাযোগ করুন। আমরা আপনাকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো— আপনার ব্যবসা কোথায় দাঁড়িয়ে আছে, আর কোথায় গেলে আরও দ্রুত ও নিরাপদে বাড়তে পারবেন।
All Blog Posts

How ICT Hub Empowers Businesses with Modern Tech
Discover how our team delivers innovative solutions to help businesses grow and stay ahead in the digital era.

Driving Digital Transformation for Modern Enterprises
Explore our approach to digital transformation and how we help organizations adapt to the ever-changing tech landscape.

Innovative Solutions for a Competitive Market
Learn how ICT Hub crafts custom solutions to give clients a competitive edge in their industries.